ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কবর জিয়ারত ও দোয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামলেন গোলাম আজম সৈকত

মো. আমিন হোসেনঃ

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী গোলাম আজম সৈকত ধর্মীয় পরিবেশে কবর জিয়ারত ও দোয়ার মাধ্যমে তাঁর নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মাদ্রাসা এমদাদিয়া মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে দিনটি শুরু করেন তিনি। নামাজ শেষে তিনি প্রখ্যাত আলেম ও তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এরপর গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে একাধিক বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। এর মধ্যে রয়েছে—৫নং শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, সৌদি প্রবাসী কায়ুমের মাতা এবং বেতাগি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মরহুম আব্দুল মজিদ মাস্টারের কবর।

কবর জিয়ারতকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সাবির আহমেদ, বিশিষ্ট শিল্পপতি নিজামুল হক বাবুল হাওলাদার, কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সী, জেলা যুবদলের সদস্য হালিম শিকদার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব শহিদুল হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময়কালে গোলাম আজম সৈকত বলেন, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়বিচারকে ভিত্তি করে জনগণের কল্যাণে রাজনীতি করাই তাঁর লক্ষ্য। তিনি এলাকার উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কির সাথে বিরোধ, রাশিয়ার ওপর কয়েকটি নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

error: Content is protected !!

কবর জিয়ারত ও দোয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামলেন গোলাম আজম সৈকত

আপডেট টাইম : ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
মো. আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :