ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কবরে শায়িত দুই বন্ধু, বিষাদে পরিনত হলো আনন্দ

ঈদের দ্বিতীয় দিন রাজশাহীর বাঘায় অনুষ্ঠিত মেলায় ঘুরতে বের হয়ে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ (২৪) ও রাজু আহমেদ (২০) নামে দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী জোতনশি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২১) ও অটোরিকশার আরোহী চকনারায়নপুর গ্রামের মিলন দাশের ছেলে দুরন্ত দাশ (১৭)।

নিহত রনি শেখ কলিগ্রামের ইউনুস শেখের ছেলে ও রাজু আহমেদ জোতনশী গ্রামের বাহাদুর আলীর ছেলে। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাঘা পৌরসভার সড়কঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শোকে স্তব্ধ দুই পারিবারের স্বজনরা।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার দুপুরের আগে নিহত দু’জনকে দাফন করা হয়েছে। আব্দুস সাত্তার ও দুরন্ত দাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কলেজ ছাত্র রাজু আহমেদ ও তার দুই বন্ধুকে নিয়ে একই মোটরসাইকেলে বাঘার মেলায় আসার উদ্দেশ্য বের হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঘা পৌরসভার কলিগ্রামের সড়কঘাট হয়ে মেলায় আসার পথে কলিগ্রামের স মিলের কাছে অটো রিকসার মুখোমুখি সংঘর্ষে রনি শেখ, রাজু আহমেদ ও আব্দুস সাত্তারসহ অটোরিকসার আরোহী দুরন্ত দাশ পাঁকা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এর মধ্যে ঘটনাস্থলে মারা যান রনি শেখ। গুরুতর আহত রাজু আহমেদ, দুরন্ত দাশ ও আবদুস সাত্তারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

আশংকাজনক অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আহমেদ তজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজু আহমেদ এর আতœীয় সাব্বির হোসেন জানান, রামেক হাসপাতালের অপারেশন থিয়েটরে চিকিৎসা চলাকালীন সময়ে রাত ১০টার দিকে রাজু আহমেদ মারা যান।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত দু’জনকে দাফন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কবরে শায়িত দুই বন্ধু, বিষাদে পরিনত হলো আনন্দ

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :