ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

-ছবিঃ প্রতীকী।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। বর এসে পৌঁছান কনের বাড়িতে। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান হাজির হন কনের বাড়িতে। এ সময় ভ্রাম্যমাণ আদালত কনের বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

আজ শুক্রবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বর ও কনের বাবাকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা গেছে, স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে ইসলামপুর ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের রুবেল মণ্ডলের (২৪) বিয়ের আয়োজন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার।

এ সময় বয়স যাচাই করে কনের ১৬ বছর হওয়ায় তার বাবাকে ৫ হাজার ও বরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে কনের বাবা মুচলেকায় সই করেন। ভ্রাম্যমাণ আদালতকে বালিয়াকান্দি থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

কনের বাড়িতে উপজেলা প্রশাসন, বাবা ও বরকে জরিমানা

আপডেট টাইম : ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
সুমী খন্দকার, বিশেষ প্রতিনিধি, পাংশা :