ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে স্বাধীনতার পর প্রথম

কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি হাফেজিয়া ও এতিমখানা (কওমি) মাদ্রাসায় স্বাধীনতার পর প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের যাত্রা শুরু হয়েছে।

গতকাল (০৭.০১.২০২১) বৃহষ্পতিবার সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর মোহাম্মাদিয়া আজিজিয়া হাফেজিয়া (কওমি) মাদ্রাসা ও এতিমখানা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে গত ৩৬ বছরের মধ্যে কখনো জাতীয় পতাকা উত্তোলিত করা হয়নি। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ওই প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধনের সময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেন। এর পর থেকেই ওই প্রতিষ্ঠানে প্রতিদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন গুনবহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, মাদ্রাসার সাবেক সভাপতি মো. ওলিয়ার রহমান, ইউপি সদস্য মো. লুৎফর রহমানসহ পরিচালনা পর্যদের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ও সুধীজন প্রমুখ।

এ ব্যপারে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাযহারুল আনোয়ার বলেন, এ দেশের ত্রিশ লক্ষ শহীদদের আত্মত্যাগ ও অনেক মা-বোনের স¤্রামের বিনিময়ে একটি স্বাধীন দেশ পেয়েছি। আর সেই দেশের কোন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে না, এটা হতেই পারে না। তাই জাতীয় পতাকার সম্মান রাখতে আমি এ ধরণের উদ্যোগ নিয়েছি। এখন থেকে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আমরা গত পহেলা জানুয়ারি মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনের সময় আনুষ্ঠানিক ভাকে জাতীয় পতাকা উত্তোলন শুরু করেছি।

এ ব্যপারে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ বলেন, জাতীয় পতাকা আমাদের অস্থিত্বের প্রতীক। স্বাধীনতার পর এই প্রথম কোন কওমি মাদ্রাসা আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলনের যাত্রা শুরু করেছে। নিশ্চয় এটি ভালো উদ্যোগ। আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উক্ত মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়। পাশাপাশি বাংলাদেশের সব কওমি মাদ্রাসায় জাতীয় পাতাকা উত্তোলন নিশ্চিত করনে সরকার উদ্যোগ নিবেন এটা আমাদের প্রানের দাবী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে স্বাধীনতার পর প্রথম

কওমি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন

আপডেট টাইম : ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
এরশাদ সাগর, স্টাফ রিপোর্টারঃ :