ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

-ছবি প্রতীকী।

মোহাম্মদ আবু নাছেরঃ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত আবুল কালাম আজাদ (৫৩) নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।

রোববার (২৬ অক্টোবর) ভোররাতের দিকে ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফেরেন আজাদ। এরপর মাইক্রোবাস যোগে স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনসহ গ্রামের বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে মাইক্রোবাসটি সোনাপুর টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। রাতে কেউ দুর্ঘটনাটি টের পায়নি। সকালে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করে।

আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজাদের মৃত্যুতে আত্নীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চার স্থানে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

error: Content is protected !!

ওমরাহ থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী জেলা প্রতিনিধি :