ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঐতিহাসিক তফসিল ঘোষণায় সিইসিকে শহিদুল ইসলাম রতনের অভিনন্দন

এস. এম সালমান হৃদয়ঃ

ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১২ থেকে ২৯ ডিসেম্বর, যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

সিইসি তার বক্তব্যে বলেন, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনের জন্য কমিশন সর্বাত্মক প্রস্তুত। একই দিনে গুরুত্বপূর্ণ “জুলাই সনদ” বিষয়ক গণভোটও অনুষ্ঠিত হবে, যাতে জনগণ সরাসরি সিদ্ধান্ত জানানোর সুযোগ পাবেন।

এই ঐতিহাসিক তফসিল ঘোষণাকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায় উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল (বিএনটিডি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন। তিনি সিইসি ও নির্বাচন কমিশনারদের ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা দেশের মানুষের প্রত্যাশাকে নতুনভাবে উজ্জীবিত করেছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।”

তিনি দেশবাসীকেও নির্বাচনকে সফল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঐতিহাসিক তফসিল ঘোষণায় সিইসিকে শহিদুল ইসলাম রতনের অভিনন্দন

আপডেট টাইম : ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :