ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি -ফারজানা শারমিন পুতুল

রাশিদুল ইসলাম রাশেদঃ

ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য আমরা মাঠে কাজ করে যাবো। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, সেভাবে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো। নতুন বাংলাদেশ গড়বো।

শনিবার (২৯ মার্চ) বিকালে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল হাইস্কুল মাঠে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা, বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ও নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এড. ফারজানা শারমিন পুতুল।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, যুবদল নেতা বিপ্লব, ছাত্র নেতা সুইট প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি -ফারজানা শারমিন পুতুল

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :