ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এ বছরই ঢাকায় নামবে ১০০ ইলেকট্রিক বাস

চলতি বছর রাজধানীতে ১০০ বৈদ্যুতিক বাস নামানো হবে, যা যুক্ত হবে ঢাকা নগর পরিবহনের বহরে।

গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কমিটির সভাপতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিএ, বিআরটিসিসহ কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএসসিসি মেয়র বলেন, ‘যদিও ছোটখাটো কিছু প্রতিবন্ধকতা রয়েছে, এর পরও ঢাকা নগর পরিবহন বীরদর্পে এগিয়ে চলেছে। আমরা সুনির্দিষ্টভাবে এসব ছোটখাটো প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এবং সেগুলো সংশোধন করছি। আপনারা জেনে খুশি হবেন, এ বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনে বিআরটিসির মাধ্যমে আমরা ১০০টি বৈদ্যুতিক বাস সংযুক্ত করব। এর মাধ্যমে আমরা ঢাকাকে পরিবেশবান্ধব শহর হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারব। বায়ুদূষণের যে তকমা আমরা শুনি, সেখান থেকেও আমরা এগিয়ে যেতে পারব, বায়ুদূষণ থেকে মুক্ত হতে পারব।’

তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছি। ২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং এ পুরো যাত্রাপথটি এখন বিআরটিসি দ্বারা পরিচালিত হবে। বিআরটিসি সেটি নিতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্য ট্রান্স সিলভার সব অনুমতি আমরা বাতিল করেছি। একই সঙ্গে ঢাকা নগর পরিবহনে তাদের যেসব বাস ছিল, যেগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো আমরা জব্দ করব। সুতরাং ২১ ও ২৬ নম্বর যাত্রাপথ বিআরটিসি দ্বারা পরিচালিত হবে।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল আরবান ক্লাস্টারের ছয়টি এবং সাব-আরবানের তিনটি মিলে নয়টি ক্লাস্টার করা হবে। প্রথমে গ্রিন ক্লাস্টার নিয়ে আমরা কাজ করেছি, যেখানে ২১ থেকে ২৮ নম্বর মোট আটটি রুট নিয়ে মাস্টারপ্ল্যান করেছিলাম। তার পরিকল্পনা হিসেবে আমরা ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ এবং আজকে ২৭ ও ২৮ এই মোট আটটি রুট অন্তর্ভুক্ত হলো। আজকের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২৭ ও ২৮ নম্বর রুট চালুর লক্ষ্যে টেন্ডার আহ্বান করা হবে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এ বছরই ঢাকায় নামবে ১০০ ইলেকট্রিক বাস

আপডেট টাইম : ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :