ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রেজাউল প্রামাণিক (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতার কোল গ্রামে ঘটনাটি ঘটে । অভিযুক্ত রেজাউল প্রামাণিক ওই এলাকার মৃত গেন্দু প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত রেজাউলের বাড়ির পাশে খেলা করছিল। এ সময় রেজাউল প্রামাণিক শিশুটিকে এলোভেরা (ঘৃতকুমারী) গাছ ও চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তার ঘরে নিয়ে যায়। সেখানে ঘরের দরজা বন্ধ করে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি ব্যথায় চিৎকার শুরু করলে রেজাউল তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটি ঘর থেকে বের হয়ে কান্নাকাটি করতে করতে তার স্বজনদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

এ ঘটনায় প্রতিবেশীরা জানান, রেজাউল প্রামাণিক এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে । তার কাছে শিশু বৃদ্ধ কেউই নিরাপদ না। তার উপযুক্ত শাস্তির দাবি জানান তারা ।

এ বিষয়ে জানতে অভিযুক্ত রেজাউল প্রামানিকের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার মা জানান, আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে ফসানোর চেষ্টা করা হচ্ছে।

সদরপুর থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর মা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :