ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কাবির মিয়া

-মনোনয়নপত্র যাচাই-বাছাই এ বাদ পড়া গোপালগঞ্জ - ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়া।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জের মুকসুদপুর  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি গোপালগঞ্জ- ১ ( মুকসুদপুর -কাশিয়ানী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনলায় সচিব বরাবর, গোপালগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট এর নিকট পদত্যাগপত্র জমা দেন।
কাবির মিয়া বলেন, মুকসুদপুর  উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে  পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি বহুবছর ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোপালগঞ্জ -১ আসনে নির্বাচন করবো এবং নির্বাচনে জয়লাভও করবো ইনশাআল্লাহ।
কাবির মিয়ার সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। মুকসুদপুর – কাশিয়ানী আসনে অন্য প্রার্থীর চেয়ে ‘বহুগুণ’ এগিয়ে  কাবির মিয়া। তিনি খুবই জনপ্রিয় নেতা। তাই তিনি সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন।
গোপালগঞ্জ -১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে টানা পাঁচবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন  আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান। এ আসনে এবারও ডাবল হ্যাট্টিক করে সংসদ সদস্য নির্বাচিত হবেন মুহাম্মদ ফারুক খান, এমন আসা করছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরের বড়াইগ্রামে কলাবাগানের নিচ থেকে অস্ত্র উদ্ধার

error: Content is protected !!

এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন কাবির মিয়া

আপডেট টাইম : ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :