দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৯৩
বার পঠিত
এমপি জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিনী আর নেই
মোহাম্মদ আবু নাছের: শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টায় নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রখ্যাত নেতা জয়নুল আবেদিন ফারুক-এর সহধর্মিনী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরে নোয়াখালীসহ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চলছে শোকের মাতম। দীর্ঘদিন তিনি পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নোয়াখালীর সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা শোকবার্তা প্রদান করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সকলের নিকট মরহুমা কানিজ ফাতেমার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।
মোহাম্মদ আবু নাছের:
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টায় নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রখ্যাত নেতা জয়নুল আবেদিন ফারুক-এর সহধর্মিনী কানিজ ফাতেমা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুর খবরে নোয়াখালীসহ রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে চলছে শোকের মাতম। দীর্ঘদিন তিনি পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নোয়াখালীর সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা শোকবার্তা প্রদান করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সকলের নিকট মরহুমা কানিজ ফাতেমার জন্য দোয়া প্রার্থনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।