ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এমপিওভুক্তির দাবিতে পাবনায় বেসরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

বেসরকারি কলেজসমূহের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

জনবল কাঠামো ও এমওি নীতিমালা-২০১৮ অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহের অনার্স-মাস্টার্স কোর্সের নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখা।

এ সময় শিক্ষকরা বলেন, দেশের উচ্চ শিক্ষা বিস্তারে ও সরকারের জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নে দীর্ঘ ২৮ বছর ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তারা। কিন্তু অদ্যবধি এমপিওভূক্ত হতে না পারায় বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সের সারাদেশের সাড়ে পাঁচ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে এসব শিক্ষকদের প্রচলিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সারাদেশের বেসরকারি কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সাড়ে পাঁচ হাজার শিক্ষককে এমপিওভূক্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের  বিশ্বাস , সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সহ-সভাপতি জাফরুল আনাম কিসলু, শাহীদা খাতুন, মজিবুর নাহার, নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এমপিওভুক্তির দাবিতে পাবনায় বেসরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :