ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

ঘুসকাণ্ডে এবার গৌতম আদানি ও তার স্বজন সাগর আদানিকে সমন পাঠাল যুক্তরাষ্ট্রের সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সৌর বিদ্যুৎ প্রকল্পে ২,২০০ কোটির ঘুস মামলায় যুক্তরাষ্ট্রে তাদের ডেকে পাঠানো হয়েছে। শনিবার আহমেদাবাদে দুই ধনকুবেরের বাড়িতে এসে পৌঁছায় সমনের চিঠি। এ জন্য ২১ দিন সময় পাচ্ছেন তারা।

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ২১ নভেম্বর দুই অভিযুক্তকে সমনের ওই বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মোতাবেক সমনের চিঠি পাওয়ার ২১ দিনের মধ্যে পাল্টা জবাব দিতে হবে সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনকে। চিঠি পাওয়ার পরদিন থেকেই সময় গণনা হবে। আত্মপক্ষ সমর্থনে যা বলার তা জানাতে হবে আদালতকেও। জবাব না দিলে আদালতের নিয়ম অনুযায়ীই রায় ঘোষণা করা হবে।

গত বুধবার সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চুক্তি পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুস দেওয়ার অভিযোগ উঠেছে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগকারীদের থেকে এই টাকা তুলে ঘুস দেওয়া হয়েছে বলে দাবি মার্কিন বিচার বিভাগের। গৌতম আদানি, সাগর আদানিসহ ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
সময়ের প্রত্যাশা অনলাইন ডেস্ক :