ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এবার নানী বাড়ী বেড়াতে আসা ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-১

গোলাম মোর্তবা শিকদার রিজুঃ

মাগুরায় বোনের বাড়ীতে বেড়াতে এসে আট বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরের নলিয়া ছাবনিপাড়া গ্রামে নানী বাড়ী বেড়াতে এসে মাদ্রাসার ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো জহুর মোল্লা (৬০)। সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

এ ঘটনায় শুক্রবার (৭ মার্চ) দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ওই শিশুর নানী নাসরিন আক্তার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) তুষার।

মামলার বাদী নাসরিন আক্তার বলেন, তার নাতনী যশোর একটি মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে। ওদের বাড়ী বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা গ্রামে। ওর বাবা একজন মৎস্যজীবী। জীবিকার তাগিদে ওরা সপরিবারে যশোর থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি তাদের বাড়ী বেড়াতে আসে। গত বৃহস্পতিবার ( ৬ মার্চ) তার নাতনী বেলা ১১ টার দিকে বাড়ীর পাশে খেলতে যায়। সেখান থেকে জহুর মোল্লা তাকে জোড় করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

তদন্তকারী কর্মকর্তা এস আই তুষার জানান, এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং: ৪, তারিখ- ৮ মার্চ ২০২৫ ইং। মামলার অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছেন। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠাবেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল্লাহ্ আল মামুন জানান, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

এবার নানী বাড়ী বেড়াতে আসা ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-১

আপডেট টাইম : ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
গোলাম মোর্তবা শিকদার রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :