ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এবারের নির্বাচন হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার নির্বাচনঃ -খোন্দকার নাসিরুল ইসলাম

মিজান উর রহমানঃ

‘এবারের নির্বাচন হবে ধানের শীষের বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার আদায় ও গণতন্ত্র ফিরে পাবার নির্বাচন।’

ফরিদপুরের মধুখালী ঈদগাহ ময়দানে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় মধুখালী উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করতে হবে। নির্বাচনে জয় লাভের মাধ্যমে ১৭বছরের জেল-জুলুম, নির্যাতনের প্রতিশোধ নিতে হবে।’

বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরীজ।

সমাবেশটি পরিচালনা করেন, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক। মধুখালী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিতি ছিলেন।

সমাবেশে অসুস্থ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এবারের নির্বাচন হবে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে মানুষের অধিকার ও গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার নির্বাচনঃ -খোন্দকার নাসিরুল ইসলাম

আপডেট টাইম : ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার :