ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এন.টি.আর.সির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন -আমির হোসেন আমু এমপি

ঝালকাঠির নলছিটিতে শনিবার( ২৯ এপ্রিল) দুপুরে এনটিআরসিএ কর্তৃক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগকৃত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু (এমপি)। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা  অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন। এসব কিছুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় সম্ভব হয়েছে। শিক্ষর্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার প্রসার ও শিক্ষার হার শতভাগ করার জন্য এ সরকার কাজ করছে ।
তিনি আরও বলেন, পুঁথিগত বিদ্যাই সবকিছু নয় দেশে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।  ডিজিটাল বাংলাদেশ থেকে এগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের  সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির , নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি তছলিম উদ্দিন চৌধূরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল বাশার, নতুন নিয়োগপ্রাপ্ত কলেজ শিক্ষক  আ. কাদের, স্কুল শিক্ষক রিয়াজ রহমান ও মুক্তা রানী প্রমুখ। পরে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধি সমাজের সঙ্গে ইদ পুণর্মিলনী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

এন.টি.আর.সির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে বলে মেধাবীরা নিয়োগ পাচ্ছেন -আমির হোসেন আমু এমপি

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :