ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হোন

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এম. মোশাররফ হোসেন (মুশা মিয়া)

আপনার হাতের কাছে অনেক এন্টিবায়োটিক কিন্তু কোনটায়ই কাজ হচ্ছে না। আপনি এগিয়ে যাচ্ছেন নিশ্চিত মৃত্যুর দিকে, হ্যা এটাই সত্য।

অতএব এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হোন আজই। আর এন্টিবায়োটিকের যথেচ্ছার ব্যবহার নয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে ১৮- ২৪ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ।

এ উপলক্ষে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সোমবার (২৩.১১.২০) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, লিটু শিকদার, তৈয়বুর রহমান কিশোর প্রমুখ।

এ সময় ডা. খালেদুর রহমান এবং ডা. মোরশেদ আলম জানান, রেজিস্টার্ড ডা. ছাড়া এন্টিবায়োটিক লেখা বা রোগীকে দেওয়া দন্ডনীয় অপরাধ। ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করাও অপরাধ।

যথেচ্ছার এন্টিবায়োটিক ব্যবহার মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। বিষয়টি নিয়ে স্বাস্থ্য প্রশাসন ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হোন

আপডেট টাইম : ১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :