ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

এক মাসের ব্যবধানে দুইবার তেঁতুল গাছের মগডালে সাজেদা বেগম

কাজল ইসলামঃ

এক মাস পার হতে না-হতেই আবারো আলোচনায় সাজেদা বেগম। এক মাসের ব্যবধানে দুইবার তেঁতুল গাছের মগডালে উঠে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ওই নারী। আজ সোমবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজারে এক মাসের ব্যবধানে আবারো তেঁতুল গাছের মগডালে ওঠেন সাজেদা বেগম। তিনি ওই গ্রামের আবু সাঈদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেদা বেগম এর আগেও একইভাবে ওই গাছের মগডালে উঠেছিলেন। গত মাসের ৬ মে তিনি নিখোঁজ হওয়ার পর এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মিলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ের একটি তেঁতুল গাছের মগডালে তাঁর দেখা পান। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় ওই নারীকে উদ্ধার করা হয়।

তবে মাস পেরোতেই আবারও সেই একই রকম ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনাটি দেখতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। খবরটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে পরিবার এবং স্থানীয়রা ওই নারীকে গাছ থেকে নামানোর চেষ্টা চালায়। এরপর সাজেদা বেগম স্বাভাবিকভাবে গাছ থেকে না নেমে পাশে থাকা পুকুরে ঝাঁপ দেন।

একই ঘটনা দেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ কেউ এটাকে মানসিক সমস্যা, আবার কেউ কেউ জ্বীন-ভূতের আছর বলে মনে করছেন।

এ বিষয়ে সাজেদা বেগমের স্বামী আবু সাঈদ ঘটনাটি স্বীকার করে বলেন, এর আগে গত ৬ মে সে একইভাবে তেঁতুল গাছের উপরে ওঠে। পরে আমরা ফায়ার সার্ভিসের সদস্যদের জানালে তারা এসে উদ্ধার করেন। গত মাসের মতো আজ সকালেও সে নিখোঁজ ছিল। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে তাকে গাছের উপর দেখতে পাই। পরে বিষয়টি মুহূর্তের মধ্যে সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষের ভিড় শুরু হয়। সবার বলাবলির একপর্যায়ে আমার স্ত্রী গাছ থেকে পানিতে ঝাঁপ দেয়। আমরা তাকে ভালো ডাক্তার দেখিয়ে আসল সমস্যা চিহ্নিত করব এবং সে অনুযায়ী চিকিৎসা নেব, যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এক মাসের ব্যবধানে দুইবার তেঁতুল গাছের মগডালে সাজেদা বেগম

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
কাজল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :