ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী - ৬

এক মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ

আব্দুল হামিদ মিঞাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে সব প্রার্থী এক মঞ্চে নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার(২৭ জানুয়ারী) বেলা ৩টায় বাঘা- চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উপজেলার পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ‘এক মঞ্চে সব প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাম্মী আক্তার।স্বাগত বক্তব্য রাখেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস।

নির্বাচন আচরণ বিধি মালা বিষয়ে উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাচন অফিসার দোলন ক্লান্তি চক্রবর্তী। অনুষ্ঠানে অংশ নিয়ে ইশতেহার ঘোষণা করেন এই আসনের ৪ জন প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আবু সাইদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুস সালাম সুরুজ, জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।

প্রার্থীরা তাদের বক্তব্যে নিজ নিজ নির্বাচনি ইশতেহার ও ভোটের পরিবেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রাখতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক,(উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) বেলায়েত হোসেন।

তিনি বলেন, আর যেন দূর্যোগ পরিস্থিতিতে পড়তে না হয় এবংমত প্রকাশের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়। আমরা কোন প্রার্থীর প্রতি অন্ধ ভালবাসা দেখাবো না । প্রত্যেক প্রার্থী আমাদের কাছে সমান মর্যাদাপূর্ণ। ঘোষণা পাঠ অনুযায়ী আচরণ বিধি মেনে চলবেন এই প্রত্যাশা রাখি, আমাদের কঠোর হতে না হয়।
চারঘাট উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল- চারঘাট)
খালেদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চার প্রার্থীদের সমর্থিত রাজনৈতিক নেতারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী - ৬

এক মঞ্চে সব প্রার্থীর ইশতেহার পাঠ

আপডেট টাইম : ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :