ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

এক পিস ইলিশ ২০০!

-ছবিঃ সংগৃহীত।

রাজশাহীর বাজারে ইলিশ মাছ কেটে বিক্রি করা শুরু হয়েছে।। ফলে ক্রেতারা চাহিদা মতো ইলিশের পিস কিনতে পারছেন। এক কেজি সাইজের একটি ইলিশের ১০০ গ্রাম ওজনের এক টুকরো কেনা যাচ্ছে ২০০ টাকায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর সাহেববাজার মাছপট্টিতে ‘কাটা ইলিশ বিক্রির’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, আজ থেকে রাজশাহীর সাহেব বাজারে ক্রেতারা কাটা ইলিশ মাছ কিনতে পারবেন। যার যা সমর্থ সেই অনুযায়ী মাছ কিনতে পারবেন। তারা ১০০, ২০০ বা ২৫০ গ্রাম ইলিশও কিনতে পারবেন।

তিনি আরো বলেন, অনেক সময় দাম চড়া হওয়ার কারণে গরিব মানুষ বছরে এক টুকরা ইলিশও খেতে পান না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটেও একই দাম রাখবেন ব্যবসায়ীরা।

তবে বিক্রেতারা বলছেন, মাছ কেটে বিক্রি করলে দাম বেশিই নিতে হবে। আর ক্রেতাদের অভিযোগ, কাটা মাছের দাম অস্বাভাবিক বেশি।

শাহাদাৎ হোসেন নামের এক ক্রেতা বলেন, এটি ক্রেতাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। এগুলো না করে মাছের দাম কমাতে হবে। কারণ, ছোট মাছ কেটে তারা বড় মাছের দাম হাঁকছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

error: Content is protected !!

এক পিস ইলিশ ২০০!

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি :