ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

একসঙ্গে ওমরাহ হজে ৭ ভাই

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আপন ৭ ভাই। একসঙ্গে হজ পালনের বিষয়টি বিরল হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

তারা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে ফজলুল হক (ভাঙন), ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম (চুনু), আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম এবং রাসেল রানা। তারা সকলেই ব্যবসায়ী।

৭ ছেলের এমন কর্মে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারবো না। আমি বেঁচে থাকায় অবস্থায় আমার ৭ ছেলে একসঙ্গে পবিত্র ওমরাহ হজ করতে গেল। এজন্য এর চেয়ে খুশি আর কে হবে? দোয়া করি- তারা যেন সুস্থ ও সবল অবস্থায় আবার আমার কাছে ফিরে আসে।

পারিবারিক সূত্র জানায়, পবিত্র সৌদি আরবে ৭ ভাই ১৭ দিন অবস্থান করবেন। ওমরাহ হজ্ব পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্রস্থান গুলো ঘুরে দেখবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সচিবালয় সরছে শেরেবাংলা নগরে, ২০২৯ সাল থেকে অফিস শুরু

error: Content is protected !!

একসঙ্গে ওমরাহ হজে ৭ ভাই

আপডেট টাইম : ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধিঃ :