ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

একটু বৃষ্টিতেই কাদা, পাকা রাস্তার অপেক্ষায় রঘুরগাঁতী গ্রামের মানুষ

হাসান আলীঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রঘুরগাঁতী গ্রামে বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই মাটির রাস্তায় কাদা মানুষের ভোগান্তি । সামান্য বৃষ্টি হলেই এলাকার কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। কোথাও গর্ত, কোথাও ভাঙা অংশ এবং একটি কালভার্টের ক্ষতিগ্রস্ত অবস্থার কারণে চলাচল আরও কঠিন হয়ে ওঠে। এতে প্রতিদিন এ পথ ব্যবহারকারী সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে রাস্তার বিভিন্ন অংশ নরম ও পিচ্ছিল হয়ে গেছে। ফলে পথচারী, মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এই পথ দিয়েই স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা, মোঃ রফিক ও আব্দুল মালেক সরকার বলেন, আমাদের এই মাটি রাস্তা দিয়ে কয়েক গ্রামের মানুষ চলাচল করে একটু বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় ভরে যায়। শিশুদের স্কুলে যেতে সমস্যা হয়, কৃষিপণ্য বাজারে নেওয়াও কষ্টকর হয়ে পড়ে। অসুস্থ কাউকে হাসপাতালে নিতে গেলেও দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, রাস্তাটি দ্রুত পাকা করা হোক।”

এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, কাঁচা রাস্তাটি পাকা করা এবং ক্ষতিগ্রস্ত কালভার্টটি সংস্কার করা হলে স্থানীয় মানুষের চলাচল অনেক সহজ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষা, কৃষি ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট মানুষের দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে, যাতে দীর্ঘদিনের এই ভোগান্তির স্থায়ী সমাধান হয়।

৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ বলেন এই মাটি রাস্তাটি দিয়ে কয়েক গ্রামের লোক জন চলাচল করে বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই কাদা হয়ে যায় আমি সরকারের কাছে আকুল আবেদন করছি রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া জন্য জানাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় দ্রুতগামী পরিবহনের চাপায় নিহত-৫, উত্তেজিত জনতার একাধিক বাসে আগুন

error: Content is protected !!

একটু বৃষ্টিতেই কাদা, পাকা রাস্তার অপেক্ষায় রঘুরগাঁতী গ্রামের মানুষ

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
হাসান আলী, জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ :