ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

মানিক কুমার দাস:

টানা চার দিনের ভারী বর্ষণে ফরিদপুরের বিভিন্ন নিচু এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে রাস্তাঘাট ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক এবং নিম্নআয়ের পরিবারগুলো।

অবিরাম বৃষ্টির ফলে এলাকার বিভিন্ন খাল-নালা ও ড্রেনেজ ব্যবস্থায় পানির চাপ বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলোতে নতুন করে পানি প্রবেশ করছে। সোমবার দুপুরে সরেজমিনে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের সফির ব্রিজসংলগ্ন ইউনুস মৃধার বাড়িতে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ও উঠান সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে।

ঘরটির মাটির তৈরি দোয়া (ভিত্তি) অতিরিক্ত বৃষ্টির পানিতে ধসে পড়েছে। এছাড়া পরিবারের একমাত্র আয়ের উৎস মুদি দোকানেও পানি ঢুকে পড়ার উপক্রম হয়েছে। একই ওয়ার্ডের আরও অনেক বাড়িঘরে জলাবদ্ধতার কারণে একই ধরনের দুর্ভোগের চিত্র দেখা গেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

ভুক্তভোগীরা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

আপডেট টাইম : ০৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :