ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

‘‘একজন মাষ্টার মশাই” স্বরণ এবং স্মরণিকা প্রকাশ

গ্রামের নিজ বাড়ি থেকে ৫কিলোমিটার পথ পাড়ি দিয়ে কখনো বাইসাইকেলে আবার কখনো পায়ে হেটে আসা যাওয়া করতেন, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে। পোশাকেও ছিলনা তেমন আধুনিকতা। চলাফেরা, আচার আচরনে ছিলেন সাদা সিদে। কর্তব্য, দায়িত্ববোধে ছিলেন নিষ্ঠাবান। একজন আদর্শ শিক্ষক হিসেবে ছিলেন প্রিয়ভাজন আস্থাভাজন। অনেকেই জানতেন ইংরেজির একজন পন্ডিত হিসেবে।

প্রয়াত শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম (অবঃ) কে স্বরণ এবং স্মরণিকা প্রকাশ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে এমন কথাই বলেছেন বিশিষ্টজনরা। ২০২৩ সালের ৫ অক্টোবর শিক্ষক দিবসের দিনে সকাল ৮টা ২০ মিনিটে ৮৫ বছর বয়সে মৃত্যুবরন করেন গুনি শিক্ষক অধ্যাপক নুরুল ইসলাম(অবঃ)।

মৃত্যুর ৫০তম দিনে, সোঁদা মাটির গন্ধ মাখা একজন মাষ্টার মশাই, স্বরণ এবং স্মরণিকা প্রকাশ উপলক্ষে শুক্রবার(২৪-১১-২০২৩) বিকাল ৪ টায় মরহুমের সরেরহাট গ্রামের বাসভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে তার পরিবার ।

এ উপলক্ষে বিশিষ্টজনকে দেওয়া আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, মানুষ আজীবন বাঁচে না তবুও কিছু মানুষকে হারাতে মন চায় না। যার হারায় সে-ই বুঝে; সোঁদা মাটির গন্ধ মাখা একজন শিক্ষক যার সাধারন জীবন অনুপ্রাণিত করে, সুযোগ থাকা সত্ত্বেও বিলাসী জীবনকে যিনি এক ঝটকায় না বলতে পারেন, তাঁর চলে যাওয়া আমাদের অনেক বেশি পোড়ায়। প্রফেসর নুরুল ইসলামের চলে যাওয়া যে ক্ষত তৈরি করেছে তা শুকিয়ে যাবে না কোনদিন। পরিবারের সাথে এই হারানো অনেককেই করেছে শোকাচ্ছন্ন,অভিভাবকহীন।

এদিন মাগরিব পর মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন শিক্ষক-ছাত্র ও বিশিষ্টজনরা। অন্যান্যর মধ্যে ছিলেন-গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম. অধ্যক্ষ (অরপ্রাপ্ত) আনিসুর রহমান, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম(বাচ্চু), প্রধান শিক্ষক মহিউদ্দীন,প্রয়াত শিক্ষকের বন্ধু সেনা সদস্য (অবঃ) শফিউর রহমান, ছাত্র ও বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ,জাহেদুল ইসলাম(স্বপন),জিয়াউল হক, কলেজ শিক্ষক সানোয়ার হোসেন, প্রয়াত শিক্ষকের ছেলে নাট্যকর,নির্মাতা শিমুল সরকার,ভাতিজা বাবু ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন-ফেরদৌস আরিফ পিন্টু। উপস্থিত ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া,আ’লীগ নেতা কামাল হোসেনসহ শিক্ষক,সাংবাদিক সুধিজন ।

এর আগে একজন মাষ্টার মশাই স্বরণিকার মোড়ক উন্মোচন করেন- প্রয়াত শিক্ষকের স্ত্রী খালেদা ইসলাম সরকার মুক্তা,সংগীত শিল্পী আবুল সরকার বাবু।

প্রকাশিত স্বরণিকায়-‘আমার প্রিয় শিক্ষক একজন নূরুল স্যারের স্বরণে’, শিরোনামে লিখেছেন, শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক; আজকের পত্রিকার ব্যবস্থপনা সম্পাদক কামরুল হাসান শিরোনাম দিয়েছেন-‘তাঁর কাছে ঋন আছে’; লেখক, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ শিরোনাম দিয়েছেন ‘আমি নূরুল স্যারের আজীবন ছাত্র’; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলীর শিরোনামটি হলো-‘আমার শিক্ষক নূরুল ইসলাম ’; বাউল শিল্পী ফকির শফি মন্ডল এর শিরোনামটি-‘তাঁর বানী আমার আগামী পথচলার অনুপ্রেরণা’; গোলাম ফারুক শিরোনাম দিয়েছেন- ‘স্যারের স্মৃতি ’; সংগীত শিল্পী, কৃষ্টিয়ার দৌলতপুর কলেজের সহকারি অধ্যাপক সরকার আমিরুল ইসলামের শিরোনামটি-‘সব কবি কবি নন’; অধ্যাপিকা (বাংলা সাহিত্য-কুষ্টিয়া) মর্জিনা খাতুনের শিরোনমটি-‘আমার দুলাভাই একজন মানবিক মানুষ’; ‘শিক্ষার ফেরিওয়ালা’ শিরোনামে লিখেছেন সংগীত শিল্পী বাবু সরকার ও ‘সরি আব্বু’ শিরোনামে শিবলী সরকার,‘যেখানে গিয়ে আমরা ইংরেজি শিখবো’ শিরোনামে মিডিয়া কর্মী রতন-‘আমার এক জীবনের পাপ’ শিরোনামে লিখেছেন মরহুমের ছেলে-নাট্যকর, নির্মাতা শিমুল সরকার।

পারিবারিক সুত্রে জানা যায়, বাঘা উপজেলা সদরে প্রতিষ্ঠিত শাহদৌলা সরকারি কলেজটি, সরকারি করণের আগে ১৯৭৮ সালে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১২ সালে অবসরগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

‘‘একজন মাষ্টার মশাই” স্বরণ এবং স্মরণিকা প্রকাশ

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :