দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
রনি আহমেদ রাজুঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মনিরের স্ত্রী, তিন কন্যাসন্তান ও তার শ্যালক। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে তাদের হত্যা করে। সকালে এলাকাবাসী ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কাপাসিয়া থানার ওসি মোঃ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে।
রনি আহমেদ রাজুঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসী মনিরের স্ত্রী, তিন কন্যাসন্তান ও তার শ্যালক।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে তাদের হত্যা করে। সকালে এলাকাবাসী ঘরের ভেতরে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার ওসি মোঃ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। অন্যদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত অব্যাহত রয়েছে।