ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

টক অব দ্য পাংশাঃ

উপজেলা চেয়ারম্যান ওদুদ মন্ডলের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা

পাংশায় শনিবার দুপুরে অভ্যর্থনা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ।

পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার বিষয়টি এখন টক অব দ্য পাংশা।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাময়িক বহিষ্কার আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের মামলায় রায়ের প্রেক্ষিতে কার্যক্ষমতা ফিরে পাওয়ায় পাংশা পৌরসভাসহ পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী কালুখালী উপজেলার বিভিন্ন এলাকার শুভাকাঙ্খী এবং দলীয় ও সমর্থিত নেতাকর্মীরা মোটরসাইকেলের বিশাল বহরের শোভাযাত্রার মাধ্যমে গত শনিবার ৫ জুন দুপুরে পাংশায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে অভ্যর্থনা জানানো হয়।

ওইদিন সকালে তিনি ঢাকা থেকে রাজবাড়ী শহরে পৌঁছেন। দুপুরে মোটরসাইকেলের বিশাল বহরের শোভাযাত্রার মাধ্যমে তাকে রাজবাড়ী থেকে পাংশা শহরে অভ্যর্থনা জানানো হয়।

জানা যায়, পাংশা টেম্পুস্ট্যান্ডে অভ্যর্থনা সমাবেশে সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৃগী শহীদ দিয়ানত ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাজবাড়ী জাহানারা বেগম কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিবালোক কুন্ডু জীবন ও যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ তার প্রতি ভালোবাসায় সকলকে কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানান।

এদিকে, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার সার্বিক তত্বাবধান করেন পাংশা উপজেলা ছাত্রলীগের প্রাক্তন আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী মন্ডল। শান্তিপূর্ণ পরিবেশে বিশাল মোটর শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে অভ্যর্থনা অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতা কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিশাল শোডাউনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে অভ্যর্থনার ঘটনায় রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি মহল সরব হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

টক অব দ্য পাংশাঃ

উপজেলা চেয়ারম্যান ওদুদ মন্ডলের জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :