ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও এনজিও সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

সোহাগ কাজীঃ

আজ মাদারীপুর জেলার ডাসার উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডাসার ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউআরটি সদস্য জনাব সাইফ-উল-আরেফীন।উক্ত সভায় সভাপতি বলেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গ্রাম আদালত অনধিক তিনলক্ষ টাকা পযন্ত দেওয়ানী ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে।

সভায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন গ্রাম আদালতের আওতাভুক্ত কোন মামলা আপনারা সালিশ করবেননা কেননা সালিশের কোন স্হায়ী ভিত্তি নেই। আপনারা প্রতি মাসে অন্তত পাঁচ টি করে মামলা নিষ্পত্তি করবেন। তিনি আরোও বলেন এজলাসে বসে গ্রাম আদালতের শুনানির কার্যক্রম পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের পেশকারগনকে সমস্ত নথি রেজিস্ট্রার হালনাগাদ রাখার জন্য নির্দেশনা দেওয়া গেল।

উক্ত সভায় উপস্হিত ছিলেন ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফ-উল-আরেফীন বলেন এখানে যারা এনজিও প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সবাইকে গ্রাম আদালত নিয়ে আপনাদের বিভিন্ন সভা সেমিনারে উঠান বৈঠকে আলোচনা করতে হবে কেননা গ্রাম আদালত স্বল্প সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তি করতে পারে।

ফৌজদারী মামলার ফি ১০/-টাকা এবং দেওয়ানী মামলার ফি ২০/ টাকা।উক্ত সভা পরিচালনা করেন মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন। উপজেলা নির্বাহী অফিসার বলেন গ্রাম আদালতে এসে যেন সাধারণ মানুষ হয়রানির স্বীকার না হয় সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

উপজেলা আইনশৃঙ্খলা সমন্বয় সভা ও এনজিও সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা

আপডেট টাইম : ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর ) প্রতিনিধি :