ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

উদ্ধার করা যায়নি পদ্মায় ভাসমান মরদেহ, ভাসতে দেখা গেছে দুটি মরা গরু

-ছবিঃ প্রতীকী।

পদ্মায় ভেসে যাচ্ছিল জৈনক ব্যক্তিসহ তিনটি গরুর মরদেহ। জৈনক ব্যক্তির মরদেহটি মাছ ধরা পাতানো জালে আটকে যায়। বাঘা উপজেলার পাকুড়িয়া বাজারের ১ কিলোমিটর দক্ষিনে এ দৃশ্য দেখেন স্থানীয় কয়েকজন মানুষ। খবরটি ছড়িয়ে পড়লে সেখানে যান কৌতুহল মানুষ।
স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়ে বিষয়টি চারঘাট নৌ পুলিশকে জানান বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪-৮-২০২৩) দুপুরে নৌ পুলিশ ঘটনাস্থর এলাকায় পৌঁছার আগেই মানুষের মরদেহটিসহ একটি গরুর মরদেহ  নদীর স্রোতে ভেসে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছে ২টি গরুর মরদেহ ভাসতে দেখেন নৌ পুলিশের সদস্যরা। দুরে থেকে দেখা গরু দুটির মরদেহ দেখে অনেকে ধারনা করেছেন সেগুলো ভারতীয় গরু হতে পারে। এর আগে মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করা হয় জৈনক ব্যক্তির সহ ভাসমান গরুর মরদেহ।
 সরেজমিন ঘটনা স্থলে গিয়ে সেখানকার মানুষকে মন্তব্য করতে শোনা গেছে, নদীপথে ভারতের গরু চোরাই পথে বাংলাদেশে দেশে নেওয়ার পথে নদীর ঢেউ কিংবা স্রোতে রাখালসহ গরুগুলো মরে যেতে পারে বলে।
সেখানকার একজন কৃষক আব্দুল আলিম ও মৎস্য শিকারি আব্দুল মান্নান  জানান, ভাসমান অবস্থায় তারা দেখতে পেয়ে গনমাধ্যম কর্মীসহ পুলিশকে অবগত করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরে চারঘাট নৌ পুলিশকে অবগত করেন।
এদিন সন্ধ্যার পরে চারঘাট নৌ-পুলিশের ইন্সেপেক্টর বেলাল হোসেন জানান, সেখানে যাওয়ার পরে মানুষের মরদেহ দেখতে পাননি। তবে বড় আকারের দুটি গরুর মরদেহ দেখতে পেয়েছেন। এর আগে একজন মানুষের মরদেহ ও অপর একটি গরুর মরদেহ ভেসে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তার বিদায় সংবর্ধনা

error: Content is protected !!

উদ্ধার করা যায়নি পদ্মায় ভাসমান মরদেহ, ভাসতে দেখা গেছে দুটি মরা গরু

আপডেট টাইম : ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :