ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈশ্বরদীতে পদ্মা নদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

ইসমাইল হােসেন বাবুঃ

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও গোলাগুলির ঘটনায় পুলিশী অভিযান ২টি আগ্নেয়াস্ত্রসহ ৬ জন গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ঈশ্বরদী থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট এলাকায় নদীর কয়েকটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ইয়াছিন আলী (৩৫), সোনারুল (২৬), হবি মন্ডল (২৬), সাগর প্রাং (২৭), সোহেল প্রাং (২৮) ও মিরাজ প্রাং (২৪) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১২ জুন) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ধ)/১৯(ভ) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৬। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, গত বেশ কিছুদিন যাবত ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটায়। এতে গত ২২ মে পদ্মা নদীর অভ্যাস্তরে গোলাগুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনায় ৩১ মে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। মামলা নং-৪০। এছাড়ও গত ৫ জুন দৃষ্কৃতিকারীরা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনায় ঈশ্বরদী থানায় আরেকটি মামলা ৭ জুন তারিখে দায়ের হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার অফিসার ইনচার্জ মো. আব্দুন নূরসহ থানার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ঈশ্বরদী থানা এলাকা ও পদ্মার চরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলার পলাতক আসামীদের গ্রেফতার এবং দুষ্কৃতিকারীদের প্রদর্শিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার ওসির নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকেলে ঈশ্বরদী সাঁড়াঘাট এলাকার পদ্মা নদীর তীরে এবং নদী গর্ভে অভিযান পরিচালনা করে।

ওসি আব্দুন নূর বলেন, অভিযানে সাঁড়া ইউপি’র ৫নং ঘাটের ব্লকের নিকট ভেড়ানো অবস্থায় বালু বোঝাই বাল্কহেড এর ইঞ্জিন রুমের ভেতর হতে একটি ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগে একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ এবং পানিহাটা নামক ঘাটে ট্রলারে ছাউনির ভেতরে বিছানো তোশকের নীচ হতে একটি সচল ক্যালিবার ২২ রিভলবার এবং ২২ বোরের ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

ঈশ্বরদীতে পদ্মা নদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :