ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঈদ উপলক্ষে মানবতার কল্যাণে সুমন রাফি

সময়ের প্রত্যাশা ডেস্কঃ

বিগত ঈদুল আজহার মতোই এই বছর পবিত্র ঈদুল আজহায় নিঃস্বার্থ ভাবে মানবতার কল্যাণে কাজ করে আবারো আলোচনায় এসেছেন সুমন রাফি। ঈদের এক সপ্তাহ আগে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দরিদ্র অসহায় রোগীদের প্রয়োজনীয় ওষুধ ইনজেকশন ও স্যালাইন কিনে দিয়ে পাশে থাকার মাধ্যমে ঈদের কর্মসূচি শুরু করেন।

–

শুধু চিকিৎসা সামগ্রী নয় তাদের বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে করেন আর্থিক সহায়তা। পুরো এক সপ্তাহ ধরে হাসপাতালে দরিদ্র রোগীর পাশে দাঁড়ান চিকিৎসা সেবা নিয়ে। বোয়ালমারী উপজেলার বিভিন্ন জায়গা অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে গিয়েছেন তাদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ।

–

বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ ও প্রতিষ্ঠান কে উপহার স্বরূপ দিয়েছেন পবিত্র কোরানুল কারিম ও হাদিস। এসবের মাঝেও নিয়মিত রক্ত জোগাড় করে দিয়েছেন মুমূর্ষু রোগী কে। ঈদের আগের দিন ঈদ উপহার হিসাবে শাড়ি লুঙ্গি পাঞ্জাবি ও অন্যান্য কাপড় নিয়ে পৌঁছে গেছে মানুষের দরজায়।

–

বিগত ঈদের মতোই এই বছরও আলেম ওলামা ও পবিত্র কোরানুল কারিমের হাফেজদের দিয়েছেন ঈদ উপহার। বোয়ালমারী উপজেলার বিভিন্ন মাদ্রাসায় গিয়ে পবিত্র কোরানুল কারিমের শিক্ষার্থীদের ঈদ খরচ বাবদ দিয়েছেন নগদ অর্থ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়িয়ে দিয়েছেন অমুসলিম অর্থাৎ সংখ্যালঘু পরিবারের প্রতি সহযোগিতার হাত, অংশ নিয়েছেন সব ধরনের মানবিক কাজে।

–

সুমন রাফির এসব কার্যক্রম সম্পর্কে বোয়ালমারী উপজেলার কেওয়াগ্রাম নিবাসী সাংবাদিক মুকুল কুমার বোস বলেন সুমন রাফি সেদিন ময়না ইউনিয়নে এসে বিভিন্ন জায়গা দরিদ্র অসহায় পরিবারের খোঁজ খবর নিয়ে করেছেন আর্থিক সহায়তা।

–

সুমন রাফি বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের বিখ্যাত মিয়া পরিবারের সন্তান এবং তার সাথে যোগাযোগ করা হলে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঈদ উপলক্ষে মানবতার কল্যাণে সুমন রাফি

আপডেট টাইম : ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :