ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঈদের দিন দাওয়াত খেতে এসে ধর্ষণের শিকার!

-ছবি প্রতীকী।

রাঙামাটির লংগদুতে ঈদের দাওয়াত খেতে এসে এক নারী (২৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের দিন (২৯ জুন) উপজেলার আটারকছড়া ইউনিয়নের ডানে আটারকছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।এ ঘটনায় আটারকছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু (২৫) এবং তিনব্রিজ বটতলা গ্রামের আব্বাস আলীর ছেলে রুবেল মিয়াকে (২৩) আসামি করে লংগদু থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

লংগদু থানা সূত্রে জানা যায়, ঈদের দিন পূর্বপরিচয়ের সূত্র ধরে উপজেলার ডানে আটারকছড়া গ্রামে ছিদ্দিক মিয়ার বাড়িতে বেড়াতে আসেন ওই নারীসহ তার দুই স্বজন।

নিমন্ত্রণ খাওয়া শেষে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ধর্ষণের শিকার হন ওই নারী। পরে শুক্রবার (৩০ জুন) সকালে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন জানান, ধর্ষণের অভিযোগে দুজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আমরা আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

ঈদের দিন দাওয়াত খেতে এসে ধর্ষণের শিকার!

আপডেট টাইম : ০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :