দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
১৩৯
বার পঠিত
ঈদুল আযহার সরকারি ছুটির মাঝেও মাদারীপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চালু আছে জরুরি প্রসব সেবা
অপি মুন্সীঃ গত ৫ জুন ২০২৫ থেকে ১০ দিনের ঈদুল আজহার ছুটি চলমান রয়েছে। অন্যান্য সকল সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা আছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তীব্র কর্মী সংকট সত্ত্বেও কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ ২৪ ঘন্টা অবস্থান করে জরুরি সেবার আওতাধীন সাধারণ প্রসব সেবা এবং জরুরী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা নিশ্চিত করে যাচ্ছেন। - এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মস্তফাপুর , পেয়ারপুর, খোয়াজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়। মাদারীপুর পরিবার পরিকল্পনা এর উপ-পরিচালক জনাব মতিউর রহমান এর যোগ্য নেতৃত্বে, সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
অপি মুন্সীঃ
গত ৫ জুন ২০২৫ থেকে ১০ দিনের ঈদুল আজহার ছুটি চলমান রয়েছে। অন্যান্য সকল সরকারি অফিস বন্ধ থাকলেও খোলা আছে পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তীব্র কর্মী সংকট সত্ত্বেও কেন্দ্রগুলোতে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ ২৪ ঘন্টা অবস্থান করে জরুরি সেবার আওতাধীন সাধারণ প্রসব সেবা এবং জরুরী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা নিশ্চিত করে যাচ্ছেন।
–
এ সময় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল এর অভ্যন্তরে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্র, মস্তফাপুর , পেয়ারপুর, খোয়াজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি সেবা প্রদান করা হয় এবং সেবা গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাও প্রদান করা হয়।
মাদারীপুর পরিবার পরিকল্পনা এর উপ-পরিচালক জনাব মতিউর রহমান এর যোগ্য নেতৃত্বে, সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী সেবা অব্যাহত আছে। সেবা গ্রহীতারা ঈদের ছুটি চলাকালীন আন্তরিকতার সাথে জরুরি সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।