ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইসলামী ছাত্র মজলিস নোবি-প্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত

তাহসিনুল আলম সৌরভঃ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (১৩ই মার্চ) নোয়াখালীতে মাইজদী বাজারের নবাব কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নব নির্বাচিত সভাপতি এস এম রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, আওয়ামী স্বৈরাচারকে এই দেশ থেকে উৎখাত করা হলেও তার দোসররা এখনও বাংলার মাটিতে তাদের অপকর্ম করে যাচ্ছে। নারী নির্যাতন, খুন, ধর্ষণের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। স্বৈরাচারের দোসরা যাতে এদেশে আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সব সময় সকল নৈরাজ্য এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস একটি সুশৃংখল ন্যায়নীতি ভিত্তিক ইসলামি ছাত্র সংগঠন। এই সংগঠনের সুশীতল ছায়াতলে নবীনদের স্বাগত জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু সালমান , খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মোর্শেদ আলম মাছুম, খেলাফত মজলিস জেলা বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান ফুয়াদ , খেলাফত মজলিস জেলা অফিস সম্পাদক তাজুল ইসলাম মাহমুদ , নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ এর গণিত বিভাগের প্রভাষক মো. সুলাইমান, ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক ইসমাইল হোসেন, খেলাফত মজলিস নোয়াখালী শহর সভাপতি পেয়ার আহমেদ হুযাইফা, ছাত্র মজলিস নোয়াখালী জেলা সভাপতি ইয়াকুব মিয়াজী ও নোবিপ্রবি শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

ইসলামী ছাত্র মজলিস নোবি-প্রবি শাখার ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
মোঃ তাহসিনুল আলম সৌরভ, নিজস্ব প্রতিনিধি :