ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইশ্বরদীতে কুত্তাগাড়ি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বালি বহনকরা ইঞ্জিন চালিত অবৈধযানের মুখোমুখি সংসর্ষে মোটরসাইকেল চালক মোস্তাফিজুর রহমান মিস্টার (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ্যাপেক্স ফার্মার সেলস প্রতিনিধি হিসেবে রাজশাহীতে কর্মরত নিহত মোস্তাফিজুর রহমান মিস্টার বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের তোহিদুল ইসলামের একমাত্র ছেলে। সোমবার (১১ মার্চ) বাঘা- ঈশ্বরদী সড়কের ঈশ্বরদী সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিন যোহর নামাজের পর শাহী মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের মামা মুনসাদ মাহমুদ জানান, সোমবার সকাল ৯টার দিকে মোটরসাইকেল যোগে ওষুধ নিয়ে রাজশাহী থেকে ইশ্বরদী যাচ্ছিল। পথিমধ্যে বাঘা-ঈশ্বরদী মহাসড়কের সাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সামনে থেকে আসা চার চাকার ইঞ্জিন চালিত স্টিয়ারিং সেট অবৈধ যান (কুত্তাগাড়ি নামে পরিচিত) এর সাথে মুখামুখি সংঘর্ষে রাস্তায ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর চালক সটকে পড়েন। পুলিশ বালি ভর্তি সেই যানকে থানা হেফাজতে নিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে মৃত্যুর ঘটনায়, নিহতের মামা মুনসাদ মাহমুদ সড়ক পরিবহন আইনে ঈশ্বরদী থানায় মামলা করেছেন বরে জানান ওসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

ইশ্বরদীতে কুত্তাগাড়ি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :