ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদী ওসির বদলি!

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর মনোহরদী উপজেলায় ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়াকে কেন্দ্র করে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, রবিবার রাতে অভিযান চালিয়ে প্রায় ২০০ পিস ইয়াবাসহ টিপু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাকে ছেড়ে দেওয়ার জন্য মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম দুলন থানায় গিয়ে ওসির ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। তবে ওসি তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে মামলায় ইয়াবার পরিমাণ কমিয়ে ১৫ পিস দেখিয়ে আসামিকে আদালতে চালান দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ওসিকে স্ট্যান্ড রিলিজ করানোর অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম দুলনের বিরুদ্ধে। ১৩ এপ্রিল তারিখে ওই ওসির বদলির আদেশ জারি হয়েছে।

গ্রেফতারকৃত টিপু মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে খাড়াব দক্ষিণপাড়া এলাকার মান্নানের ছেলে ও আবু সাঈদের ভাতিজা।

সোমবার (১৩ এপ্রিল) তাকে ১৫ পিস ইয়াবাসহ আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, টিপু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার সঙ্গে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে বেলাবো-মনোহরদী আসনের সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে তার সখ্যতা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ওসির বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তদন্ত ওসি জানান, পুলিশের চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হয়েছে—এমন কোনো তথ্য তার কাছে নেই।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা প্রয়োজন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের এমপির ছেলে, ভাইয়ের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

ইয়াবা ব্যবসায়ীকে না ছাড়ায় মনোহরদী ওসির বদলি!

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :