ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইতালি যাচ্ছে বাঘা’র আম

আজ বৃহসপতিবার আগাম জাতের চোষা আমের প্রথম চালান যাচ্ছে ইতালি। গতকাল বুধবার (৩ মে) সন্ধ্যায় রাজশাহীর বাঘা থেকে ৩০০ কেজি আম ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে বৃহস্পতিবার (৪ মে) এই আম ইতালি পাঠানো হবে।

এ বিষয়ে নিশ্চিত করেছেন রাজশাহীর বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান।

তিনি জানান, বাঘা উপজেলার আম উৎপাদনকারি প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম (ছানা) ৩০০ কেজি আম প্যাকেজিং করে ঢাকায় পাঠিয়েছেন। ঢাকা থেকে আদব ইন্টারন্যাশনালের মাধ্যমে ইতালি পাঠানো হবে।

তিনি বলেন, আমগুলো দেশি গুটি জাতের চোষা আম।

আম উৎপাদনকারী প্রতিষ্ঠান সাদিয়া এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলাম (ছানা) বলেন, চোষা জাতের আম আগাম হয়। খেতেও খুব স্বাদের। স্থানীয়ভাবে চাহিদা বেশি। এই আমটা এবারই প্রথম দেশের গন্ডি পেরিয়ে বিদেশ রফতানির চেষ্টা করছি।

তিনি বলেন, ৩০০ কেজি আম আমার এখান থেকে যাচ্ছে। রাজশাহীর লোকাল মার্কেটে বেশি দাম হলেও ১০০ টাকা কেজি দরে রপ্তানির জন্য বিক্রি করছি। আমরা চাচ্ছি এই আম রপ্তানি হোক।

ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদব ইন্টারন্যাশনালের স্বত্তাধিকারি ইসমাইল হোসেন (সাগর) জানান, বৃহসপতিবার সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে যাত্রীবাহি বিমানে ইতালি পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

ইতালি যাচ্ছে বাঘা’র আম

আপডেট টাইম : ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
আব্দুল হামিদ মিঞা, বাঘা, (রাজশাহী) প্রতিনিধি :