ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান

ইতালির মানতোভায় দুইদিনব্যাপী বাংলাদেশ কনস্যুলেট মিলান এর আয়োজনে আল মিনা মসজিদের সার্বিক তত্ত্বাবধানে ও বাংলাদেশী কমিউনিটির সহযোগিতায় দূতাবাস সেবা সম্পন্ন হয়েছে। দূতাবাসের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালি মানতোভায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুইদিনে প্রায় আট শতাধিক প্রবাসী এই অস্থায়ী ক্যাম্প থেকে দূতাবাস সেবা গ্রহণ করেছেন। এই ক্যাম্প থেকে প্রবাসী দের জন্য ই-পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট নবায়ন, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা সহ ওয়েজ অনার্স বোর্ডের সদস্য সেবা প্রদান করা হয়।

মিলান কনস্যুলেট এর কনসাল তাজুল ইসলাম ও শ্রম কনসাল সাব্বির আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে দূতাবাসের কর্মকর্তাদের সহযোগিতায় এই ক্যাম্প থেকে প্রবাসীরা সেবা গ্রহণ করতে পেরে আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে যেন মানতোভায় এই দূতাবাস সেবা অব্যাহত থাকে সেই অনুরোধ করেন।

মানতোভার আল মিনা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মো. জাকির হোসেন সহ মসজিদ কমিটির সকলের সার্বিক ব্যবস্থাপনায় দূতাবাস ক্যাম্পে বাংলাদেশী কমিউনিটির মধ্যে সহযোগিতা করেন মিন্টু মিয়া, মো. আব্দুল আহাদ, মো. রুমেল, মো. নেছার, সজল চৌধুরী, মো. মোশারফ, মো. শাহীন, মো. স্বপন, মো. সুহেল, মোশারফ সরকার, মো. আজহার, মো. শিশির, মো. কবির, মো. মোরাদ, মো. ইয়াসিন, মো. জয়তু, মো. হিমেল, মো. আলী, মো. আজাদ ও মো. রাজু।

দুইদিনের অস্থায়ী দূতাবাস সেবার প্রথম দিনে দূতাবাস সেবা পরিদর্শন করেন স্থানীয় মানতোভা শহরের প্রেসিডেন্ট সহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তাদের সুন্দর সেবার মধ্যে দিয়ে দুই দিনে প্রবাসীরা দূতাবাস সেবা গ্রহণ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বন্ধের দিনে এমন আয়োজন দূতাবাসের প্রশংসনীয়। এই দূতাবাস ক্যাম্প পরিচালনা করলে প্রবাসীরা কর্মস্থলে থেকে কাজ অফ করে দূতাবাসের কাজগুলো সম্পন্ন করতে পারেন। পরিশেষে কনস্যুলেট এর এই সেবা কার্যক্রম যেন অব্যাহত থাকে, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইতালির মানতোভা শহরে দুইদিনব্যাপী দূতাবাস সেবা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :