ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ইতালিতে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত

ইতালির মেস্ত্রে (ভেনিস) ফ্লাইওভার থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত ১৫ জন গুরুতর আহত এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও ইউক্রেন,ফ্রান্স, জার্মান এবং ক্রোয়েশিয়ার নাগরিক রয়েছেন।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বাসটি ভেনিস থেকে মারঘেরা যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে মেস্ত্রে জেলার রেলপথের কাছে ৩০ ফিট নিচে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়।

তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ধারনা করা হচ্ছে বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে।
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীতে একই পরিবারের ৩ জনসহ নিহত ৭

error: Content is protected !!

ইতালিতে বাস দুর্ঘটনায় ২১ জন নিহত

আপডেট টাইম : ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :