ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

আনসার আহমেদ উল্লাহঃ

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৬এ সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি, মুহাম্মদ শাহেদ রাহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লন্ডন বিচিত্রার ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল বাছির ও জগন্নাথপুর টাইমস বার্তা সম্পাদক মির্জা আবুল কাসেম কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ১৮ জানুয়ারি পূর্বলন্ডনের একটি হলরুমে অনুষ্ঠিত ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাজিদুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী, মিজানুর রহমান মীরুর পরিচালনায় এজিএম ২০২৫ সম্পন্ন হয়। পরে ৩ জন নির্বাচন কমিশনারের পরিচালনায়, সাবেক স্পিকার আহবার হোসেন, সাংবাদিক মোসলেহ উদ্দিন ও সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে ইউকেবিআরইউ সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ভোট গ্রহণ সুষ্টুভাবে সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে সকল সদস্যদের উপস্থিতিতে ভোট গণনা করে বিজয়ী প্রার্থী ঘোষণা করা হয়।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ও আনন্দঘন পরিবেশে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-র নির্বাচন – ২০২৬ খ্রিস্টাব্দ উপলক্ষ্যে গ্রেইট ব্রিটেনের পূর্ব লন্ডনের একটি হলে সাংবাদিক ও সুধীসমাজের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়েছিল।

ইসিকমিটি ২০২৬ নির্বাচনে বিজয়ী যারা হলেন, সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, জেনারেল সেক্রেটারী আব্দুল বাছির। ভাইস প্রেসিডেন্ট বিজয়ী হন বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হুদা, ভাইস প্রেসিডেন্ট ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম ও বিশ্বাংলা নিউজে২৪ এর চেয়ার সাহেদা রহমান, এসিসটেন্ট সেক্রেটারী ২ জন নির্বাচিত হন, তারা হলেন হবিগন্জ এক্সপ্রেসের সম্পাদক এ রহমান অলি ও রেড টাইমস এর আসমা মতিন। অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী পদে বিজয়ী হয়েছেন বাংলা ভিউ এর রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি।

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, এসিসটেন্ট ট্রেজারার পদে আনোয়ারুল হক শাহিন নির্বাচিত হন। মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী নির্বাচিত হন ডায়াল সিলেটের সম্পাদক ও প্রকাশক সুহেল আহমদ। ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফ্যাসিলেটিজ পদে নির্বাচিত বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার। ইসি মেম্বার নির্বাচিত হন সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর আনসার আহমদ উল্লাহ, জে টাইমস টিভির মো. সাজিদুর রহমান ও ইকরাবাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু।

উল্লেখ্য যে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি-র ২০২৬ খ্রিস্টাব্দের ইসি কমিটির এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ২১ জন সদস্য।

নির্বাচন পরবর্তী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান বলেন প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী, সাংবাদিকদের ঐক্য ও সাংবাদিকদের নিয়ে সকলের প্রচেষ্ঠায়, বস্তুনিষ্ঠ সংবাদপ্রেরণের লক্ষ্যে আমরা গ্রেট ব্রিটেনে অগ্রণী ভূমিকা পালন করবো। তিনি আরো বলেন সংবাদকর্মী হিসেবে সংবাদপত্রে যারা কাজ করেন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এবং হচ্ছেন যা বিশ্বব্যাপী হচ্ছে, এটি নিন্দনীয়। বিশেষ করে বাংলাদেশে যে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন তার নিন্দা জানাই।

লন্ডন বাংলা প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক, সাংস্কৃতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব এবং একাধিক বরো কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউকেবিআরইউ সদস্যদের সংগীত, কবিতা ও নাট্য পরিবেশনা এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনালী ব্যাংক স্টাফ কলেজে ১১৫ কেডব্লিউপি ক্ষমতার সোলার সিস্টেম উদ্বোধন

error: Content is protected !!

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :