ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

আনসার আহমেদ উল্লাহঃ

প্রেস বিজ্ঞপ্তি: ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি রিপোর্টারদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫। পূর্ব লন্ডনের নিউহ্যাম লেজার সেন্টারে আয়োজিত এ প্রতিযোগিতা ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাডমিন্টন শুধুমাত্র একটি খেলাই নয়, এটি শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, পেশি ও হাড়ের শক্তি বাড়ায় এবং মানসিক চাপ প্রশমনে সহায়তা করে।

তারা আরও বলেন, যুবসমাজকে সুস্থ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক চেয়ারম্যান রহিমা রহমান এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি জামাল আহমদ খান।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, আব্দুল বাছির, শামীম আশরাফ, আব্দুল মুমিন, আলমগীর হোসেন, আব্দুল মুনিম, জাকির হোসেন, আলা উদ্দিন, দিলোয়ার হোসেন প্রমুখ।

এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দিলোয়ার ও আক্কাস জুটি। বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ইউকেবাংলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
আনসার আহমেদ উল্লাহ, লন্ডন (ব্রিটেন) প্রতিনিধি :