ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আ.লীগের কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে হাইব্রিড আ.লীগঃ -মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমান

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে  আওয়ামী লীগের মনোনয়ন চান ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার।
সোমবার (২২ মে) দুপুরে পাবনার চাটমোহর থানা বাজারে স্বাদ প্লাস-৩ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
খলিলুর রহমান সরকার বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে অভাবনীয় উন্নতি সাধন হয়েছে। বড় বড় মেগা প্রকল্প হয়েছে। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পাশ দিয়ে নতুন রেললাইন হচ্ছে, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, মডেল মসজিদ হয়েছে, আশ্রায়ন প্রকল্প হয়েছে, পাতাল রেল হচ্ছে। এছাড়া আরো অনেক উন্নয়ন হয়েছে। জঙ্গীবাদ, সন্ত্রাস, দূর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি চললেও দেশে অভাব নাই।
পনেরো বছর আগে দারিদ্রের হার ছিল প্রায় ৩৫ শতাংশ, আর এখন ৫ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাস করছে। ১৫ বছরে আওয়ামী লীগ সবকিছুতে অনন্য অবদান রেখেছে। সরকারের উন্নয়নে ঘাটতি নাই তবে প্রচারের ঘাটতি আছে।
তিনি বলেন, পাবনা-৩ এলাকায়ও উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন বৈষম্যের কারণে চাটমোহর ও ফরিদপুর পিছিয়ে আছে। পাবনা-৩ এলাকার প্রকৃত আওয়ামী লীগ কর্মীরা নির্যাতিত হচ্ছে। আমি চাই প্রকৃত আওয়ামী লীগের হাতে ক্ষমতা আসুক। প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে হাইব্রীড আওয়ামী লীগ। ফরিদপুরের আওয়ামী লীগ নেতাদের নামে একের পর এক মামলা হয়েছে।
খলিলুর রহমান সরকার বলেন, আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, আওয়ামী লীগের সহ সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানেও সভাপতি হিসেবে আওয়ামী লীগের জন্য কাজ করছি। উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামীলীগ কর্মীদের খুঁজে বের করে হিস্যা ও যোগ্যতা অনুযায়ী যার জন্য যতটুকু করা সম্ভব তা করবো।
সংবাদ সম্মেলনে ফরিদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল এহসান জন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মাজেদ সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক, বিএলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর প্রামানিক, বনওয়ারীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

আ.লীগের কর্মীদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে হাইব্রিড আ.লীগঃ -মনোনয়ন প্রত্যাশী খলিলুর রহমান

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :