ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সাজেদুর রহমানঃ

মসলিম সম্প্রদায়ের পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় রবিবার (৬ জুলাই) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

.

বেনাপোল সি এন্ড এফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মজিবর রহমান জানান, পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে । সোমবার (০৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে।

.

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে ।

.

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ রোববার বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

.

প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০/৮০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকার মোটা অংকের রাজস্ব আয় করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট টাইম : ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি :