ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইভেটকার ও পিকআপে মিলল ৩০ কেজি গাঁজা, ২০ বোতল নিষিদ্ধ সিরাপ

এস. এম নাঈমুল ইসলাম জাহিদ:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

সোমবার (১৩ জুলাই ২০২৬) ভোর ও সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান দুটি পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত ৩টা ১০ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করলে গাড়ি থেকে ২০ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল ৮টা ৫ মিনিটে একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। তল্লাশির পর ওই পিকআপ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— যশোর জেলার মনিরামপুর উপজেলার মোরাগাছা মদনপুর গ্রামের মো. আবু কালাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝির কোনা গ্রামের মো. বাবুল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর গ্রামের মো. রোকন ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শর্ত সাপেক্ষে মুক্তি দিপকের, এখনো আটক সৌরভ ও রাঙ্কা

error: Content is protected !!

আশুগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
এস. এম নাঈমুল ইসলাম জাহিদ, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া :