ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আল-মদিনা সীড কোল্ড স্টোরের কর্মসংস্থানে অনেকের ভাগ্যবদল

আলিফ হোসেনঃ 

রাজশাহীর তানোর পৌর এলাকার মাসিন্দা মৌজায় অবস্থিত মেসার্স আল-মদিনা সীড কোল্ড স্টোরে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানে কর্ম করে হতদরিদ্র অনেক দিনমজুর এখন স্বাবলম্বী হয়েছে, পাশাপাশি কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখছে।

আমাদের দেশ কৃষিভিত্তিক। এখনো দেশের সিংহভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সে কারণে দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা দরকার।

বর্তমানে কৃষিশিল্পের মূল্য সংযোজন খুবই কম। কাল্পনিক এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে কলকারখানা স্থাপন করলে শেষ পর্যন্ত সেসব কলকারখানা অচল হয়ে পড়বে।

আমাদের আছে পর্যাপ্ত দক্ষ ও অদক্ষ জনশক্তি এবং প্রচুর পরিমাণে কৃষিজ কাঁচামাল। তাই আমাদের শিল্প কারখানা হতে হবে কৃষিভিত্তিক এবং দেশের জলবায়ু ও জনশক্তির উপযোগী।

বৃহদায়তন ও ক্ষুদ্র কুটির শিল্প, উভয় প্রকার শিল্পই পরিকল্পনায় থাকতে হবে। কারণ আমাদের শিল্পোন্নয়নের উদ্দেশ্য হবে একাধারে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ়, বেকার সমস্যা দূর করা ও দেশীয় কাঁচামাল শিল্পে ব্যবহার করা। তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্যর নায্যেমুল্য পাবে।

জানা গেছে, তানোর উপজেলার আলু চাষিদের দুঃখ-কষ্টের গল্প শুনে এখানে কোল্ড স্টোর নির্মাণের স্বপ্ন দেখেনস রাজশাহীর দাশপুকুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল হাসান।

বিগত ২০১৭ সালে তিনি কোল্ড স্টোর নির্মাণ করেন এবং পরের বছর আলু সংরক্ষণ উদ্বোধন করেন। কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা প্রায় এক লাখ ৮০ হাজার ব্যাগ। পরবর্তীতে ধারণ ক্ষমতা বর্ধিতকরণের কাজ চলমান রয়েছে।

এখানে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২১ জন এবং অস্থায়ী শ্রমিক রয়েছে প্রায় দেড়শত জন। আল-মদিনা সীড কোল্ড স্টোর নির্মাণের পর থেকেই নামের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের সেবা দিয়ে আসছে।

এদিকে যেখানে অধিকাংশক্ষেত্রে বিভিন্ন কোল্ড স্টোরে আলু রাখার পর ওজনে কম, পচে নষ্ট, বুকিং নিয়ে প্রতারণা, ভাড়া নিয়ে দন্দ, আলু সংরক্ষণের সময় নানা অজুহাতে টাকা আদায়, কৃষকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি অভিযোগ অহরহ শোনা যায়, সেখানে আল-মদিনা সীড স্টোর নির্মাণের পর থেকে এখানো সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। তাদের প্রতি এলাকার আলু চাষিদের আস্থা ও বিশ্বাস প্রতিনিয়ত বাড়ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আল-মদিনা কোল্ড স্টোরের গ্রাহক সেবার মাণ ভালো হওয়ায় কৃষকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। তবে তাদের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করতে একটি মহল নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আল-মদিনা সীড কোল্ড স্টোরের ব্যবস্থাপক (ম্যানেজার) মাহাবুবুর রহমান বলেন, মালিক পক্ষের কঠোর নির্দেশনা রয়েছে কৃষকেরা যেনো কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হয়। তারা কৃষকদের ভালবাসা নিয়ে ব্যবসা করতে চান। কারণ কৃষকেরাই কোল্ড স্টোরের প্রাণ।

তিনি বলেন, আল-মদিনা সীড কোল্ড স্টোর নির্মানের ফলে এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আল-মদিনা সীড কোল্ড স্টোরের কর্মসংস্থানে অনেকের ভাগ্যবদল

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :