ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

আলোচিত হারুন খান হত্যা মামলার আসামি ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে পিবিআই। আজ (২৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নরসিংদীর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এস এম মোস্তাইন হোসেন এই তথ্য জানান।

আরো জানান, গত ২০ জুলাই তাকে গ্রেপ্তারের পর ২১ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় মহসিন। গ্রেপ্তারকৃত মহসিন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর এলাকার মৃত আয়েছ আলীর ছেলে।

পিবিআইয়ের পুলিশ সুপার বলেন, গত ২০২৩ সালের ২৩ জুন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পিবিআই। এরই মধ্যে পালিয়ে দুবাই চলে যায় অন্যতম আসামি মহসিন মিয়া। পরে ইন্টারপোলের রেড এলার্টের ভিত্তিতে দুবাই পুলিশ মহসিন মিয়াকে গ্রেপ্তার করে। দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল গত রোববার ২০ জুলাই মহসিন মিয়াকে দেশে নিয়ে আসে। পরদিন ২১ জুলাই নরসিংদীর আদালতে নেয়া হলে মহসিন মিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। এ নিয়ে আলোচিত উপজেলা চেয়ারম্যান হত্যা মামলাটির ১৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর এসআই মন্তোষ চন্দ্র দাস গত ৫ মার্চ বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোর ছয়টায় ঢাকা মহানগর খিলখেত এলাকা থেকে আসামি শুটার মোবারকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গত ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে শিবপুর উপজেলা সদরের বাজার সংলগ্ন নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান। পরে তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আলহাজ্ব হারুনুর রশিদ খানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ ভর্তি করা হয়। এক মাস পর উন্নত চিকিৎসার জন্য ১৩ এপ্রিল ভারতের দিল্লীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার শেষে এক মে দেশে নিয়ে আসেন। এরপর ৭ মে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ মে রাতে তাকে আই সিইউতে নেয়া হয়। ওই সময় চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মৃত্যুবরণ করেন হারুন অর রশিদ খান।

এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা কে? চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবেন এমনটাই মনে করেন নরসিংদী জেলাবাসী ও সুশীল সমাজের ব্যক্তিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

আলোচিত হারুন খান হত্যা মামলার আসামি ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :