আপডেট টাইম :
০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
২৬৭
বার পঠিত
আলোচিত সাভানা পার্কের পুকুর ও পার্ক ইজারার নির্দেশ
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ-এর গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত “সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক”-এর ভিতর অবস্থিত পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন। গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো প্রধানকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে পত্রিকায় সার্কুলার দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ইজারা প্রদান করা হবে। আদালতের আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহবানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করতে হবে। ইজারা প্রদান অন্তেঃ এ সংক্রান্ত প্রতিবেদন এই আদালতে দ্রুততম সময়ের মধ্যে দাখিল করার জন্য নিযোগকৃত রিসিভারকে নির্দেশ প্রদান করা হয়। আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ির পাহাড়ে ধানের ঝিলিক, জুমিয়া পরিবারে ধান কাটার উৎসবে মেতেছে উল্লেখ্য, এই আদেশের পূর্বে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিযোগকৃত রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা এবং উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর পক্ষে ইজারা দেয়ার অনুমতির আবেদন করেছিলেন।(পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।
পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ-এর গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত “সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক”-এর ভিতর অবস্থিত পুকুর ও পার্ক ইজারা প্রদানের অনুমতি দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশে দেন।
গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মোঃ মশিউর রহমান দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ব্যুরো প্রধানকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী এক মাসের মধ্যে পত্রিকায় সার্কুলার দিয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে ইজারা প্রদান করা হবে।
আদালতের আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহবানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা প্রদান করতে হবে। ইজারা প্রদান অন্তেঃ এ সংক্রান্ত প্রতিবেদন এই আদালতে দ্রুততম সময়ের মধ্যে দাখিল করার জন্য নিযোগকৃত রিসিভারকে নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, এই আদেশের পূর্বে দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম নিযোগকৃত রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা এবং উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর পক্ষে ইজারা দেয়ার অনুমতির আবেদন করেছিলেন।(পারমিশন পিটিশন নম্বর-২৬৯/২০২৪)।