ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পাংশায় দু’দিন ব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

-পাংশায় বৃহস্পতিবার বিকালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দু’দিন ব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শীতকালীন ক্রীড়া কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুনসহ উপজেলার সকল স্কুল মাদরাসার প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম।

জানা যায়, গত বুধবার ৫১তম বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়।

উপজেলার ৩৪টি মাধ্যমিক পর্যায়ের স্কুল ও ২৫টি মাদরাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাংশা সরকারি কলেজ মাঠ, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা মাঠে প্রতিযোগিতার ভেন্যু করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী

error: Content is protected !!

আলোচনা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে পাংশায় দু’দিন ব্যাপী ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
মোঃ মোক্তার হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ :