ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আ’লীগ ও জাপা নেতাদের নিয়ে লালপুরে এনসিপি’র উপজেলা কমিটি গঠন, সমালোচনার ঝড়

বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের পাশে হুমায়ুন কবির।

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক কৃষকলীগ নেতা হুমায়ুন কবির ও যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সাবেক সদস্য রবিউল ইসলাম রান্টু। গত বুধবার (১৮ জুন) রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদিত ২৪ জনের কমিটি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় উপজেলায়।

–

২০১৪ -২০১৭ সাল পর্যন্ত জেলা কৃষক লীগের সদস্য থাকার সত্যতা স্বীকার করে কমিটির প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক একজন ক্লিন ইমেজের মানুষ। তার সঙ্গে সুসম্পর্ক থাকায় তিনি আমাকে জেলা কৃষক লীগের সদস্য বানিয়েছিলেন। ২০১৭ সালের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন না। ছাত্র জনতার আন্দোলনেও যুক্ত ছিলেন না। ৫ আগস্টের পর নাটোরে দলীয় অফিসে সাক্ষাৎ করেছিলাম। তারা আমার কথাবার্তা শুনে আসন্ন কমিটিতে পদ দেওয়ার কথা বলেছিলেন। তবে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাবার প্রত্যাশা ছিল না। দায়িত্ব যখন পেয়েছি সঠিকভাবে তা পালন করতে চাই। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। তিনি উপজেলার নেঙ্গোপাড়া গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষক।

–

কমিটির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রান্টু গোপালপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করে বলেন, ২০১৯ সালে জাতীয় পার্টি থেকে তিনি পদত্যাগ করেন। ছাত্র-জনতার আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। দল কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। তিনি লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সদস্য।

–

এ বিষয়ে নাটোর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক এস এম জার্জিস কাদির বলেন, বিষয়টি তিনি এইমাত্র অবহিত হলেন। তিনি আরো বলেন, আমাদের নাটোর জেলা কমিটি গত শুক্রবার (২০ জুন) রাতে অনুমোদন করা হয়েছে। এর আগেই লালপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যদি কোন ফ্যাসিস্ট কোনভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হবে।

–

উল্লেখ্য গত বুধবার অনুমোদিত ২৪ সদস্যের উপজেলা কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী, ৫ জন যুগ্ম সমন্বয়কারী ও ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

আ’লীগ ও জাপা নেতাদের নিয়ে লালপুরে এনসিপি’র উপজেলা কমিটি গঠন, সমালোচনার ঝড়

আপডেট টাইম : ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :