ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পৌরসভা নির্বাচন'২০২০

আ’লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা দুলালকে দল থেকে অব্যাহতি

মির্জা দুলাল। -ফাইল ছবি।

পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় পাবনার চাটমোহর পৌরসভার মেয়র ও চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রেজাউল করিম দুলালকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতে পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চাটমোহর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর বিরুদ্ধে ‘বিদ্রোহী প্রাথী’ হিসেবে নির্বাচনে প্রার্থী হওয়ায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা রেজাউল করিম দুলালকে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একইসাথে মির্জা দুলালের পক্ষে নির্বাচনে অংশগ্রহন করায় তার ছোট ভাই চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত কামাল জুয়েলকে ‘কেন তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেয়া হবে না’ তিনদিনের মধ্যে তার জবাব চেয়ে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে সদ্য বহিস্কৃত আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল বলেন, বহিস্কারের বিষয়টি আমি জানতে পেরেছি। আমি দলকে ভালবাসী, দলের প্রতি, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি ভালবাসার নুন্যতম কোন ঘাটতি আমার নেই। আমি গত পৌর নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেছি। বার বার আমাকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। যাকে প্রতিবার দলীয় মনোনয়ন দেয়া হয়, তিনি একটিবারও নির্বাচিত হতে পারেন না, এমনকি তার জামানতও বায়াযাপ্ত হয়েছে। আমার প্রতি জনগনের আস্থা আছে, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ আবারও আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।
চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত কামাল জুয়েল বলেন, বিষয়টি শুনেছি। তবে কারণ দর্শানো নোটিশ এখনও হাতে পাইনি। পাওযার পর নোটিশের জবাব দেবো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আধঘণ্টা আগেই নেতাকর্মীদের নিয়ে প্রেসক্লাবে এলেন ইশরাক হোসেন

error: Content is protected !!

পৌরসভা নির্বাচন'২০২০

আ’লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা দুলালকে দল থেকে অব্যাহতি

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার,পাবনা প্রতিনিধিঃ :