ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলহেরা একাডেমিক কেজি স্কুলে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডের গোদারপাড়া বাজারে অবস্থিত আলহেরা একাডেমিক কেজি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর, আলহেরা একাডেমিক কেজি স্কুলের সভাপতি মাহফুজার রহমান মাফু।

এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক মেজবাউল হক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম সালমান হৃদয়, আলহেরা একাডেমিক কেজি স্কুলের উপদেষ্টা আব্দুর রহিম ও গোলাম রসূল, আলহেরা একাডেমিক কেজি স্কুলের সাংগঠনিক সম্পাদক এবং ১৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদিকা আলেয়া জাহান মৌসহ আরও অনেকে।

বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বই বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহেরা একাডেমিক কেজি স্কুলের পরিচালক এনামুল হক এনাম। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

আলহেরা একাডেমিক কেজি স্কুলে নতুন বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

আপডেট টাইম : ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :